রিফান্ড ও ক্যান্সেলেশন পলিসি (Refund Policy)

সর্বশেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪

জিকডিল (JickDeal) তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাবস্ক্রিপশন, পেমেন্ট এবং রিফান্ড সম্পর্কিত নিয়মাবলি নিচে বিস্তারিত দেওয়া হলো:

১. ফ্রি ট্রায়াল পিরিয়ড

আমরা নতুন ব্যবহারকারীদের জন্য নামমাত্র মূল্যে (যেমন: ৫০ টাকা) ৩০ দিনের একটি ট্রায়াল পিরিয়ড অফার করে থাকি, যাতে তারা সফটওয়্যারটির সকল ফিচার ভালোভাবে যাচাই করে দেখতে পারেন। ট্রায়াল পিরিয়ড চলাকালীন সময়ে গ্রাহক সফটওয়্যারটি তার ব্যবসার জন্য উপযোগী কিনা তা সিদ্ধান্ত নিতে পারবেন।

২. রিফান্ড পলিসি (Refund Policy)

  • নন-রিফান্ডেবল: জিকডিল এর যেকোনো সাবস্ক্রিপশন ফি (মাসিক বা বাৎসরিক) সাধারণত অফেরতযোগ্য (Non-refundable)। সাবস্ক্রিপশন ফি প্রদান করার পর তা রিফান্ড করা হয় না।
  • ডাবল পেমেন্ট ইস্যু: যদি কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে আপনার একাউন্ট থেকে ভুলে দু'বার পেমেন্ট কাটা হয়, তবে উপযুক্ত প্রমাণসহ (ট্রানজেকশন আইডি) আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে আমরা যাচাই শেষে অতিরিক্ত পেমেন্টটি রিফান্ড করার ব্যবস্থা করবো। এর জন্য ৭-১০ কার্যদিবস সময় লাগতে পারে।
  • ভুল প্যাকেজ ক্রয়: আপনি যদি ভুলবশত অন্য কোনো প্যাকেজ কিনে ফেলেন এবং সেটি পরিবর্তন করতে চান, তবে পেমেন্ট করার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট টিমে জানাতে হবে। এক্ষেত্রে প্যাকেজ এডজাস্টমেন্ট করা হতে পারে।

৩. ক্যান্সেলেশন পলিসি (Cancellation Policy)

  • গ্রাহক যেকোনো সময় তার সাবস্ক্রিপশন বাতিল বা ক্যানসেল করতে পারবেন।
  • সাবস্ক্রিপশন ক্যানসেল করলে আপনার একাউন্টটি পরবর্তী বিলিং সাইকেল পর্যন্ত সচল থাকবে এবং তারপর থেকে নতুন করে আর কোনো বিল জেনারেট হবে না।
  • পূর্বের পেমেন্ট করা সময়ের জন্য কোনো আনুপাতিক রিফান্ড দেওয়া হবে না।

রিফান্ড বা পেমেন্ট সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন: support@jickdeal.com অথবা কল করুন +৮৮০ ১৮৩১-৮৬১৪৫০